দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যত ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক তিনি। তবে সমালোচনার ঊর্ধ্বে নন এ নায়ক। তার অনেক সহকর্মী তাকে নিয়ে নেতিবাচক কথা বলেন। বদনাম করেন। তার কারণে নাকি অনেকের ক্যারিয়ার বুড়িগঙ্গার পানিতে ভেসে গেছে।
তবে এ ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটলেন, ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। প্রশংসার ভাসালেন শাকিবকে। তারা দুজন ‘সে আমার মন কেড়েছে’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছিলেন ২০১২ সালে।
ঢালিউড কিংয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে তিন্নি বলেন, ‘ছবির শুটিংয়ের আগে শাকিব খানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও ওভাবে কথা হত না। প্রথম শাকিবের সঙ্গে কাজ, চিন্তায় পড়লাম, কতটুকু সহজ হবে কাজ। কারণ, আমি ছোটপর্দা থেকে এসেছি। যাহোক, প্রথম দিন আমাদের দুজনের গানের শুটিং ছিল। কিন্তু শুটিং করতে গিয়ে মনে হয়েছিল, শাকিব অনেক দিনের চেনা-জানা আমার। ফলে কাজের প্রথম দিনই বুঝে গিয়েছিলাম, সমস্যা হবে না। ভালো কাজ করা যাবে।’
শাকিবকে নিয়ে এই অভিনেত্রীর আরও মন্তব্য, ‘শাকিব খানকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু তার সঙ্গে কাজ করতে গিয়ে আমার অন্য রকমের ভালো লাগার অভিজ্ঞতা হয়েছে। একসঙ্গে কাজ করতে গিয়ে আমার এক দিনও মনে হয়নি আমি ছোটপর্দার শিল্পী। তার ব্যবহারে আমি মুগ্ধ ছিলাম। তিনি সব সময় নিম্ন স্বরে কথা বলতেন। কাজের সময় যথেষ্ট আন্তরিক মনে হয়েছে তাকে।’
তিন্নি ২০০২ সালে আনন্দধারা ফটো সুন্দরী হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। এরপর টানা কয়েক বছর অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে একটা সময় নিজের অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে হারিয়ে যান তিনি।
জানা গেছে, তিন্নি এখন কানাডার মন্ট্রিয়লে বসবাস করছেন। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন সেখানে। এখনও তিনি দেশটির নাগরিকত্ব পাননি। বছর খানেকের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করছেন তিনি।
আরএসও