দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনীত সিনেমা জওয়ান। বৃহস্পতিবার সিনেমাটি মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।
তবে কোনোভাবেই জওয়ান মুক্তি দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝন্টু বলেন, জওয়ান মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে। নিয়ম ভেঙে সেটা কিভাবে মুক্তি পাচ্ছে। এদিকে এই বিষয়টি নিয়ে আজ বিকেল ৫টায় এফডিসিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ঝন্টু।
প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন, শুক্রবার। তাই বৃহস্পতিবার মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ৭ সেপ্টেম্বর না হয়ে প্রযোজক সমিতির নিয়ম মেনে বাংলাদেশে যদি পরদিন ৮ সেপ্টেম্বরও জওয়ান মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও রয়েছে জটিলতা। প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই।
পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দুটি বাংলা সিনেমা। একটি দেলোয়ার জাহান ঝন্টুর সুজন মাঝি, আরেকটি মুশফিকুর রহমান গুলজারের দুঃসাহসী খোকা।
প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। সে হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলেন। ঝন্টুর সুজন মাঝি ও মুশফিকুর রহমান গুলজারের দুঃসাহসী খোকা সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর।
এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।
দেলোয়ার জাহান ঝন্টু বলেন, যদি কোনোভাবে মন্ত্রণালয় জওয়ান মুক্তির অনুমতি দেয়, তাহলে আমরা পথে নামব, আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না।
জেডএ