দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্ষণগণনা শুরু। আর মাত্র চার দিন। তারপরই ঝড় ‘জাওয়ান’ তুলবেন শাহরুখ খান। ছবি মুক্তি সামনে রেখে এরইমধ্যে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেছে।
এই ছবি নিয়ে কিং খান অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। এটা বুঝতে পেরে ভারতের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলো চড়া দামে টিকিট বিক্রি করছে।
দিল্লি-মুম্বাইয়ে টিকিটের দাম ছুঁয়েছে দুই হাজার টাকার ওপরে। কোথাও কোথাও দুই হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। যদিও এই চড়ামূল্য নিয়ে কোনো অভিযোগ নেই অনুরাগীদের। প্রিয় তারকার ছবি দেখার জন্য টাকার দিকে তাকাচ্ছেন না তারা।
টিকিটের চড়ামূল্যের ঢেউ লেগেছে কলকাতায়ও। শহর বা শহরতলিতে এখন পর্যন্ত কম দামেই টিকিট বিক্রি হচ্ছে। পাওয়া যাচ্ছে ৬০ থেকে ১০০ টাকার মধ্যে।

তবে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের দাম আঁতকে ওঠার মতো। অনেকের চোখ তাতে ছানাবড়া। হাজার ছাড়িয়েছে একাধিক সিনেমা হলের একাধিক শোয়ে। শহরে এখন পর্যন্ত সর্বোচ্চ টিকিটের দাম এক হাজার ৮০০ ছাড়িয়েছে। সাউথ সিটি মলের আইনক্স ইনসিগনিয়াতে টিকিটের দাম এক হাজার ৮৩০ টাকা। এ রকম বিভিন্ন শপিং মলের আইনক্সে টিকিটের গাম এক হাজার ছাড়িয়েছে।
প্রথম দিনের প্রথম শো দেখার অনুরাগীদের আগ্রহ তুমুল। আগামী ৭ সেপ্টেম্বরের জন্য কলকাতায় ইতোমধ্যে একাধিক হলে সকালের শোগুলোতে সব আসন ভর্তি হয়ে গেছে। খবর নিউজ১৮বাংলার।
উল্লেখ্য, ‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে। গত ৩১ আগস্ট ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। সেটি অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে।
/আরএসও