• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন
জন্মদিনে স্মরণ

ফিরে ফিরে আসেন উত্তম কুমার

বিনোদন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
উত্তর কুমার । কোলাজ: সংগৃহীত
উত্তর কুমার । কোলাজ: সংগৃহীত

উত্তম কুমারকে নিয়ে বাঙালি যতটা আবেগে ভাসেন, সম্ভবত অন্য কোনো অভিনেতার ক্ষেত্রে সেটা হয় না। আজও আপামর বাঙালি নারীদের স্বপ্নের পুরুষ তিনি। পুরুষদের কাছেও তিনি আদর্শ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আনায়াসে ভুলে যাওয়া বাঙালির স্বভাব হলেও মাঝে মাঝে তাদের স্মরণশক্তি প্রখর হয়ে ওঠে। কিছু নাম ও বিষয় কখনও ভোলে না তারা। তেমনই একটি নাম উত্তম কুমার। যার নরম হাসির মায়াজালে আজও বন্দী দুই বাংলা। ভালবেসে যাকে সবাই উপাধি দিয়েছেন— মহানায়ক। আজ রোববার (৩ সেপ্টেম্বর) তার জন্মদিন।

এই মহানায়ক ১৯২৬ সালের আজকের দিনে কলকাতার ভবানীপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারিক সূত্রে তিনি পরিচিত ছিলেন অরুণ কুমার নামে। তবে শৈশব-কৈশোরে সুখ মেলেনি তার। আর্থিক টানপোড়েনের কারণে মাধ্যমিক পাশ করেই বেরিয়ে পড়তে হয় কাজের খোঁজে। নিয়েছিলেন পোর্টে কেরানির চাকরি।

চলচ্চিত্রেও উত্তম কুমারের যাত্রা শুরু হয়েছিল অরুণ কুমার নামে। ১৯৪৭ সালে ‘মায়াডোর’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর পঞ্চাশের দশকে ‘দৃষ্টিদান’ দিয়ে নাম লেখান বাংলা সিনেমায়। শুরুটা মসৃণ ছিল না অভিনেতার। অরুণ কুমার নাম নিয়ে সিনেমায় এসে একের পর এক ফ্লপ সিনেমার অধিকারী হন তিনি। উপাধি পান ‘ফ্লপ মাস্টার জেনারেল’।

ভাগ্য ফেরাতে এ সময় তিনি নতুন করে শুরু করেন অরুপ কুমার নামে। কিন্তু এই নামও ব্যর্থতা ছাড়া কিছু দেয়নি তাকে। সবশেষে তিনি ‘সহযাত্রী’ সিনেমায় রুপালি পর্দায় হাজির হন উত্তম কুমার নামে। শুরুর দিকে ব্যর্থতা দিলেও পরে এই নাম হয়ে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর অবলম্বন। ১৯৫২ সালে ‘বসু পরিবার’ নামে একটি সিনেমা মুক্তি পায় তার। মুক্তির পরপরই দারুণভাবে ব্যবসাসফল হয় চলচ্চিত্রটি। সেইসঙ্গে উত্তম কুমারও পেয়ে যান তারকাখ্যাতি।

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে সিনেমাপ্রেমীদের মনিকোঠায় আসন নেন। সেই সঙ্গে নির্মাতা ও প্রযোজকদের কাছে ওঠেন সিনেমা হিট করার চাবিকাঠি।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে উত্তম কুমার অভিনয় করেছেন দুই শতাধিক চলচ্চিত্রে। বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘ছোটিসি মুলাকাত’ ও ‘অমানুষ’।

দীর্ঘ অভিনয় জীবনে উত্তম কুমার জুটি বেঁধেছেন ৩৫ জন অভিনেত্রীর সঙ্গে। তবে তার ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সুচিত্রা সেন। আজও এই জুটিকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ। সুচিত্রার-উত্তম প্রথম জুটি বাঁধেন ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে। এই সিনেমাই উত্তমকে বাংলা চলচ্চিত্রাঙ্গনে স্থায়ী আসন করে দেয়। সেই সঙ্গে সিনেমাপ্রেমীদের উপহার দেয় কালজয়ী এক জুটি। উত্তম কুমার সম্পর্কে সুচিত্রা বলেছিলেন, ‘এককথায় গ্রেট, গ্রেট আর্টিস্ট। তবু যেন মনে হয় ওকে ঠিকমতো ব্যবহার করা হয়নি।’

উত্তম কুমার অভিনীত চলচ্চিত্রগুলো শুধু ব্যবসা সফলই হয়নি, পেয়েছে কালজয়ীর খেতাব। তার উল্লেখযোগ্য কালজয়ী সিনেমাগুলো হলো— ‘হারানো সুর’, ‘পথে হল দেরি’, ‘সপ্তপদী’, ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘জীবন তৃষ্ণা’ ও ‘সাগরিকা’।

উত্তম কুমারের অভিনয় জীবনে বিশেষ দুটি পালক যুক্ত করেছেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। সেগুলো হলো ‘নায়ক’ ও ‘চিড়িয়াখানা’। এই চলচ্চিত্র দুটি তার ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

ব্যক্তিজীবনে উত্তম কুমার ঘর বেঁধেছিলেন গৌরী দেবীর সঙ্গে। সেই ঘরে গৌতম চট্টোপাধায় নামের এক পুত্র সন্তান জন্ম নেয়। গৌতমের ছেলে গৌরব চট্টোপাধ্যায় বর্তমানে টলিউডের একজন ব্যস্ত অভিনেতা।

তবে জীবনের শেষভাগে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না উত্তম কুমারের। মৃত্যুর ১৭ বছর আগে পরিবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস শুরু করেন তিনি।

/আরএসও

  • উত্তম কুমার
  • টলিউড
  • মহানায়ক
  • জন্মদিন
এ সম্পর্কিত আরও খবর
যে কারণে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ
যে কারণে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ
জন্মদিনে দুঃসংবাদ পান জনপ্রিয় টিভি বিচারক ক্যাপ্রিও
জন্মদিনে দুঃসংবাদ পান জনপ্রিয় টিভি বিচারক ক্যাপ্রিও
স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই ৫ বছরের জেল
স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই ৫ বছরের জেল
জন্মদিনে ভক্তদের যা বললেন শাহরুখ
জন্মদিনে ভক্তদের যা বললেন শাহরুখ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।