দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্দায় নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য অভিনেত্রীরা সার্জারি করিয়ে থাকেন। খুঁত সারাতে নিজেকে সপে দেন ছুরি-কাঁচির নিচে। কিন্তু কখনও কখনও সেটি প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী সিলভিনা লুনা। দুর্ভাগ্যজনকভাবে এতে প্রাণ হারান তিনি।
ভ্যারাইটি জানিয়েছে, হাসপাতালে লাইফ-সাপোর্টে ছিলেন সিলভিনা। কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। ফলে পরিবারের সম্মতিতেই তা সরিয়ে নেওয়া হয়।
মৃত্যুকালে লুনার বয়স ছিল ৪৩ বছর। জানা যায়, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন তিনি। সেটার জেরেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা, যা গত বছর থেকে চরম আকার নেয়। একটা সময় কিডনি দুটি বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন তিনি। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।
অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু কোনো চেষ্টায় লাভ হয়নি। লুনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা।
আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
শোনা গেছে, এর আগেও ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মী-অনুরাগীরা।
/আরএসও