দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে। আগামী নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে। তার আগে শ্রাবন্তী প্রস্তুতি শুরু করলেন এই ছবির জন্য। চরিত্রের প্রয়োজনে তাকে ঘোড়া চালাতে হবে। তাই আপাতত তিনি ঘোড়া চালানো শিখছেন।
বুধবার (৩০ আগস্ট) থেকে তিনি ঘোড়া চালানো শেখা শুরু করেছেন। এদিন সময়মতো একদম সকাল সাড়ে ৬টার দিকে পৌঁছে যান ময়দানে। তার পরই বাধ্য ছাত্রীর মতো শুরু করেন ট্রেনিং নেওয়া।
শ্রাবন্তী বলেন, ঘোড়া চালাতে প্রথম প্রথম একটু ভয় লাগছিল। কিন্তু পরে সেটা একদমই কেটে গেছে। ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। আসলে এ তো আর বেড়াতে গিয়ে ঘোড়ায় চড়া নয়, নিজে চালানো। তবে আমায় যিনি ঘোড়া চালানো শেখাচ্ছেন তিনি বলেছেন, প্রথম দিন অনুযায়ী নাকি আমি ভালো পারফরম করেছি।
প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় তৈরি হবে এই ছবি। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখ অভিনয় করবেন।
জেডএ