দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান রনি।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর শহরের জুুবিলী ট্যাংকপাড়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।
আরশাদ আদনান বলেন, আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি নির্বাচন করার সুযোগ যদি দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।
রাষ্ট্রপতির (বাবা) সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে রয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনার স্বপ্ন ছিল পাবনাকে একটি মডেল জেলায় রূপান্তরীত করা। এখন রাষ্ট্রপতি হিসেবে উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন।
এমনকি তিনি বলেছেন, তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু কর। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুমি (রনি) যাও পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কি না। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।
মতবিনিময়কালে পাবনার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গেল ঈদে মুক্তি পায় আরশাদের প্রযোজিত সিনেমা প্রিয়তমা। সিনেমাটি সব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।