দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলেখা মিত্র টালিউডের পরিচিত একটি নাম। একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। রাত পোহালেই তার জন্মদিন। প্রতি বছর এই দিনটা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করেন। একদিন আগে থেকেই যার তোড়জোড় শুরু হয়ে যায়।
গত বছর তার জন্মদিনে ওয়াইন পান করার ভিডিও দেখে তৈরি হয়েছিল বিতর্কও। তবে এই বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। অভিনেত্রী খুবই অসুস্থ।
কী হলো তার?
ভারতীয় এক গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, খুব মাথাব্যথা। কিছুক্ষণ পরেই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।
তিনি বলেন, বাড়িতেই থাকব জন্মদিনে। উদযাপনের তেমন তো কোনও পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন।
শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এছাড়াও নিজের পরিচালনায় অনেকটাই মন দিয়েছেন। তার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। হিন্দি সিরিজেও কাজ করেছেন তিনি।
জেডএ