দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাওয়া সিনেমার মাধ্যমে আলোচনায় আসে অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমাটি দেশ-বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছ। এর পর তেমন কাজ করতে দেখা যায়নি তাকে।
কী করছেন তুষি? এবার সে প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানালেন, শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন। একটার পর একটা কাজ শুরু হবে।
এক সাক্ষাৎকারে তুষি বলেন, আমি একটু কম কাজ করি। তাই কাজগুলো আলোচনায়ও কম আসে। হয়তো হাওয়ার পর গ্রহণযোগ্যতা বেড়েছে। মানুষ এখন আরও বেশি জানতে চায়, যা খুবই ভালো দিক। এটা আমি সাধুবাদ জানাই।
এর পর তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমার কিছু কাজ হবে, যেগুলো ডেভেলপিং স্টেজে আছে। একটার পর একটা কাজ শুরু হবে। তবে অনেক সময় দুই–তিন মাস ভালো কাজের কোনো প্রস্তাব আসে না, আবার যে রকম কাজ করতে চাই, কোনো মাসে সে রকম পাঁচটারও প্রস্তাব পেয়েছি। হাওয়ার পর যে কয়টি কাজের প্রস্তাব পেয়েছি, তা নিয়ে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকব। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রি ছিলাম।
২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন তুষি। আইসক্রিম দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় হাওয়া দিয়ে তুমুল আলোচিত হন। এছাড়া ওটিটিতেও তার কাজ বেশ আলোচিত হয়েছে।
জেডএ