দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড ভাইজান সালমান খানের সর্বশেষ সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে মুক্তি পেয়েছে। রীতিমতো মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।
শুক্রবার (২৫ আগস্ট) দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমা।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, বাংলাদেশে মুক্তির প্রথম দিনে মাত্র দুই লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। তাই বলা যায়, বাংলাদেশি দর্শকদের হলমুখী করতে পারেনি ‘কিসি কা ভাই কিসি কি জান’।
শুধু সালমানের সিনেমাই নয়, এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাও এদেশে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ফলে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রেক্ষাগৃহে চলবে কি না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের বাজারে হিন্দি সিনেমা ভালো চলবে না, এমনটা আগেই জানতেন অভিনেতা ডিপজল। তার কথায়- আমাদের দেশের সামাজিক, পারিবারিক মূল্যবোধসম্পন্ন গল্পের সিনেমাই সাধারণ দর্শকরা বেশি পছন্দ করে। বলিউডে যে সংস্কৃতির সিনেমা হয়, তা আমাদের দর্শক দেখবে না। আমি নিজে সিনেমা হল চালিয়েছি। আমি ভালো করে জানি দর্শক কি ধরনের সিনেমা পছন্দ করেন। আমার অভিজ্ঞতার আলোকেই বলেছিলাম, আমাদের দেশে হিন্দি সিনেমা চলবে না। আমার কথাই প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আমি এ কথা আগে বলেছি, এখনও বলছি, হিন্দি সিনেমা আমাদের দেশের জন্য না। দর্শক টিভিতে বা অনলাইনে হিন্দি সিনেমা দেখতে পারে, তবে টিকেট কেটে হলে গিয়ে হিন্দি সিনেমা দেখবে না।
দেশে আজ থেকে বিশ-বাইশ বছর আগেও অমিতাভ, শাহরুখ খান অভিনীত সিনেমা উৎসব করে চালানো হয়েছিল। সেগুলোও দর্শক দেখেনি। অমিতাভের বাগবানের মতো সিনেমা চলেনি বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
জেডএ