দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। সদ্যই বিয়ে করেছেন তিনি। যিনি ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই নামে বেশ পরিচিত। বিয়ের পর থেকেই এই অভিনেতাকে নিয়ে বিভিন্ন মুখরোচক খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দাবি করা হচ্ছে ৫৬ বছর বয়সে এসে বিয়ে করেছেন তিনি।
তবে চাষী আলমের ভাষ্য, তার বয়স ৫৬ বছর নয়। এমনকি ৫৬ বছরের ধারেকাছেও নয়।
হাবু ভাই খ্যাত এই অভিনেতা বলেন, আমাদের যখন কাবিন হয়, তখন আমার এনআইডি-পার্সপোর্ট এসব তার পরিবার দেখেছে। তারাই তো জানে আমার বয়স কতো। এখন নিউজ হচ্ছে, দাবি করা হচ্ছে ৫৬ বছরে বিয়ে করেছেন হাবু ভাই। মানুষ এসবে মজা নিচ্ছে। মজা নিক। তবে এ সব খবরের কোনো ভিত্তি নাই।
নিজের বয়স তাহলে কত, এমন প্রশ্নে চাষী আলম বলেন, আমার বয়স ৫৬-র ধারেকাছেও নাই। অনেক নিচে।
এসময় এক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এক নিউজ আসছে, যেখানে বলা হচ্ছে আমি নাকি কলেজ লাইফে শিউলি নামের এক মেয়েকে পছন্দ করতাম। এরপর সেই প্রেমে ছ্যাঁকা খেয়ে আর বিয়ে করিনি। ঠিক সেই ঘটনার ৩৩ বছর পর বিয়ে করলাম। অথচ আমার কলেজ জীবনে শিউলি নামের কোনো বন্ধুই ছিল না।
শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে করেন চাষী আলম। তার স্ত্রীর নাম তুলতুল। ডাক নাম মোহনা। গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তুলতুল।
জেডএ