দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ থেকে দুই হাজার ৮২ দিন আগে জায়েদ খানের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার নাম ‘অন্তর জ্বালা’। নায়িকা ছিলেন পরীমণি। এতোদিন কাজে না থাকলেও নিজেকে বেকার মানতে নারাজ তিনি।
কাজ নিয়ে আলোচনায় না থাকলেও দিব্বি আলোচনায় আছেন উল্টাপাল্টা মন্তব্য করে। আগে আলোচনায় ছিলেন শিল্পী সমিতির কল্যাণে। পদ জটিলতার পর জায়েদ খান আলোচনায় থাকার কৌশল ধরেছেন, নিজেকে নিয়ে ‘অবাস্তব’ মন্তব্য করা।
তার সাম্প্রতিক বক্তব্যে বেশ বিরক্ত নেটিজনদের একাংশ, এক আইনজীবী আইনি নোটিশও দিয়েছেন তাকে। নেটিজনদের একাংশ এটাও বলছেন, বেকার এই নায়ক সমিতির পদ হারানো হাস্যকর কথাবার্তা বলে আলোচনা থাকার চেষ্টা করে যাচ্ছেন।
সম্প্রতি আপনার হাতে সিনেমা নেই। তারপরও কীভাবে এত আলোচনায় থাকেন? এমন প্রশ্নের জবাবে জায়েদ খানের উত্তর, আমার সিনেমা নেই, এই কথা কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ সিনেমাটি কি আপনি করেছেন? হ্যাঁ, এটা ঠিক অনেক দিন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ইতোমধ্যে ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি। ‘সোনার চর’ সিনেমার ডাবিং শেষ করেছি। সামনেই মুক্তি পাচ্ছে সিনেমাগুলো।
৩০ জুলাই নিজের জন্মদিনে জায়েদ খান বলেছিলেন, আগামী সপ্তাহে আমি আমার ভক্তদের একটি চমক দেব। এরপর একাধিক সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চমক অধরা থেকে গেছে।
জেডএ