দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি বেশ সুনাম কুড়িয়েছে। যদিও অনেকে বলছেন সারা নাটক জুড়েই ভাঁড়ামি। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
নাটকে অভিনয় করেছেন- শুভ, কাবিলা, পাশা, হাবু, শিরিন, অন্তরা, নেহাল নামে বেশ কিছু চরিত্র। তবে নাটকে তাদের ব্যাচেলর দেখা গেলেও বাস্তবে এরা সবাই বিবাহিত।
ইতোমধ্যে ব্যাচেলর জীবনের অবসান ঘটিয়ে দাম্পত্য জীবনে পা রাখেন ‘হাবু’ খ্যাত চাষী আলম। এর কিছুদিন আগে ‘অন্তরা’ খ্যাত ফারিয়া শাহরিন বিয়ের পিঁড়িতে বসেন। গত বছর বিয়ে করেন ‘কাবিলা’ খ্যাত জিয়াউল পলাশ। চলতি বছরে সন্তানের বাবাও হন এই অভিনেতা। এর আগে ‘শুভ’ খ্যাত মিশু সাব্বির, ‘নেহাল’ খ্যাত তৌসিফ মাহবুব, ‘শিরিন’ খ্যাত সাবিলা নূর বিয়ে করেন। তাই বলা যায় ব্যাচেলর পয়েন্টের বেশিরভাগ শিল্পীরা এখন আর ব্যাচলর নেই।
তবে দু-চারজন এখনও বাকি আছেন।
এ বিষয়ে নির্মাতা অমির জানান, সত্যিই তো সব ব্যাচেলররা বিয়ে করে ফেলছে। বলতে গেলে, এখন তো দেখছি জাতীয় ব্যাচেলর মারজুক ভাই (পাশা চরিত্র) ছাড়া আর কেউ নাই। শিমুল আর ইভা এখনও ছোট, ওদের সময় লাগবে।
তবে জাতীয় ব্যাচেলরকে বিবাহিত বানাতে গেলে জাতীয় নারী লাগবে। এই নারী খুঁজে পেতে খবর হয়ে যাবে। খুবই ডিফিকাল্ট ব্যাপার বলেও মন্তব্য করেন অমি।
জেডএ