দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়ক অনন্ত জলিলের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। স্বামী অনন্ত জলিল, সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি মানুষের ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসায়িক পরিস্থিতি ও ব্যাংকঋণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসা এবং ঋণের বিষয়টি নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দুইশ কোটি টাকার বেশি ঋণের চাপে রয়েছে অনন্তের ব্যবসাপ্রতিষ্ঠান। এ নিয়ে কেউ সমালোচনা করছেন, আবার অনেকে তার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন।
এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পোস্টে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে আল্লাহর ওপর ভরসার কথা জানিয়েছেন অনন্ত জলিল। একই সঙ্গে যারা তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, বর্ষা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। তারা বিশ্বাস করেন, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।
মানুষের ভালোবাসা ও দোয়া তাদের সাহস ও অনুপ্রেরণা জোগায় জানিয়ে বর্ষা আরও লিখেছেন, সবাই যেন মন থেকে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন এবং সবার রিজিকে বরকত দেন।
বিশেষভাবে স্বামী অনন্ত জলিল, সন্তান ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন এই চিত্রনায়িকা। আল্লাহ যেন তাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন এমন প্রার্থনাও জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে সবার প্রতি ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষা তাদের দোয়ায় রাখার অনুরোধ জানিয়েছেন।
যে আই