দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে ‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজন ১-এর নতুন গান ‘মনদোহারি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামীম হাসান ও র্যাপার O.E.Z। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক অদিত রহমান। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং র্যাপের কথা লিখেছেন O.E.Z।
সিজনটির ভিডিও পরিচালনা করেছেন একে পরাগ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।
গানটি প্রসঙ্গে অদিত রহমান বলেন, এই সিজনের প্রতিটি গানই বেশ যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। গানগুলোর পেছনে সংশ্লিষ্ট প্রত্যেকের পরিশ্রম রয়েছে। তার নিজের স্টুডিওতেই সব গান ও মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। শ্রোতাদের গানগুলো ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কণ্ঠশিল্পী শামীম হাসান বলেন, তাঁর গানের খাতায় ‘মনদোহারি’ আরেকটি সুন্দর সংযোজন। অদিত রহমানের সুর ও সংগীতায়োজনে গানটি গাইতে পেরে তিনি আনন্দিত। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ হয় বলেও জানান এই শিল্পী।
গীতিকার রাকিব হাসান রাহুল বলেন, ‘মনদোহারি’ গানটি তাঁর মনের খুব কাছের। কিছু কথা লেখার পর নিজের কাছেই অন্য রকম ভালো লাগা তৈরি হয়। গানটি ঠিক তেমনই একটি সৃষ্টি।
এর আগে ‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজন ১ থেকে সুতপা ও মনকস পার্লের কণ্ঠে ‘মেঘ আড়ালে’ এবং অনিমেষ রায়ের কণ্ঠে ‘তোমার নামের মাটিতে’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয়েছে।
যে আই