দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নয় মাসের বিরতি ভেঙে আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সম্প্রতি নির্মাতার ফেসবুক পাতায় নাটকটির শুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশিত হয়েছে। তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
দীর্ঘ চিকিৎসার পাশাপাশি কঠোর বিশ্রাম এবং কেমোথেরাপির মতো কঠিন ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। গত ৩ অক্টোবর ফেসবুক সরাসরি লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান তিনি।
দীর্ঘ এই চিকিৎসা ও বিশ্রামের পর অবশেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানা থেকে শুটিং ফ্লোরে তার এই প্রত্যাবর্তন নতুন করে আশার বার্তা দিচ্ছে তার ভক্তদের।
/অ