দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ইনস্টাগ্রামে বিজয় স্ত্রী রাশমিকাকে অনুসরণ করেন না—এমন বিষয় সামনে আসার পর তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে তৈরি হওয়া জল্পনার পক্ষে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নেটিজেনদের একাংশের দাবি, বিজয় ইনস্টাগ্রামে রাশমিকাকে আনফলো করেছেন। তবে বিজয় শুরু থেকেই কাউকে অনুসরণ করেন না বলে জানা যায়। অন্যদিকে, রাশমিকা এখনো ইনস্টাগ্রামে বিজয়কে অনুসরণ করছেন। ফলে বিজয়ের ফলো তালিকাকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বিজয় বা রাশমিকা কেউই প্রকাশ্যে কোনো ব্যক্তিগত সমস্যার কথা জানাননি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হলেও দাম্পত্য সম্পর্কে কোনো সংকট তৈরি হয়েছে—এমন তথ্যও সামনে আসেনি।
এদিকে সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি। সেখানে বিজয় জানান, ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে পছন্দমতো আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পরে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানের দিন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। রাশমিকা যেন জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি থেকে বঞ্চিত না হন, সেটিই ছিল তাঁর ইচ্ছা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের উদয়পুরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তাঁরা।
এমএম/