দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলায় কালজয়ী গানের তালিকা করলে এ দুটি গানের নাম মোটামুটি প্রথম সারিতেই থাকবে। একটি কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’; অন্যটি ব্যান্ড সোলসের ‘নিঃসঙ্গতা’। বলা চলে, বিশ্বজিৎ ও সোলসের ‘সিগনেচার’ গান এগুলো।
কালজয়ী এ দুটি গান এবার নতুন আঙ্গিকে এলো প্রকাশ্যে। দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন (১৯ অক্টোবর) ইউটিউবে ‘যেখানে সীমান্ত তোমার’-এর নতুন ভার্সন প্রকাশ করেছেন বিশ্বজিৎ।
এ সংস্করণ নিয়ে অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি। পিয়ানো ভার্সনে গানটির নতুন সংগীতায়োজন করেছেন কিশোর দাস। আর এর কালজয়ী কথা রচনা করেছিলেন কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছিলেন কিংবদন্তি লাকী আখন্দ। বিশ্বজিৎ জানান, পিয়ানো ভার্সনেও শ্রোতারা গানটি পছন্দ করছেন।
অন্যদিকে ব্যান্ড ‘সোলস’ তাদের বিখ্যাত কিছু গান আনপ্লাগড ভার্সনে প্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় এবার এলো তাদের অন্যতম জনপ্রিয় গান ‘নিঃসঙ্গতা’। দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর গানটির এ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
এ বছরের ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল ব্যান্ডটির বিশেষ কনসার্ট ‘সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’। মূলত সেখানে ধারণ করা গানটিই প্রকাশ করেছেন পার্থ বড়ুয়া ও তার সতীর্থরা। গানের সঙ্গে ভিডিওটিও সে কনসার্টে পরিবেশনার।
‘নিঃসঙ্গতা’ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন পার্থ বড়ুয়া। ১৯৯৪ সালে বিটিভির অনুষ্ঠানের জন্য মাত্র এক দিনের নোটিশে গানটি তৈরি করেছিলেন তারা। প্রচারের পর সেটিই হয়ে যায় কালজয়ী।
কে