দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল শহরের কাগমারা উত্তরপাড়া এলাকায় প্রবীণ কৃষক খচরু মিয়ার সবজি বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে অর্ধলক্ষাধিক টাকা ব্যয়ে গড়ে তোলা বাগানের সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে বাগানের ৭২টি জারে রোপণ করা মিষ্টি লাউ, চালকুমড়া, বাঙ্গীসহ বিভিন্ন সবজির গাছ কেটে ফেলা হয়।
কৃষক খচরু মিয়া জানান, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে অর্ধলক্ষাধিক টাকা খরচ করে তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলেন। গাছগুলোতে মিষ্টি লাউ ও বাঙ্গী ধরতে শুরু করেছিল। এমন সময় রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবীণ কৃষক খচরু মিয়া সরকারি সহযোগিতা কামনা করেছেন।
যে আই