দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় কন্যার নাম প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীতে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর জানিয়েছিলেন তারা। এবার নবরাত্রির আবহে দুই মেয়েকে নিয়ে পরিবারের প্রথম ছবি প্রকাশের পাশাপাশি ছোট মেয়ের নামও জানিয়েছেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দীপিকার কোলে রয়েছে ছোট্ট মেয়ে। অন্যদিকে, রণবীরের কোলে বড় মেয়ে দুয়া। ছোট বোনের গালে স্নেহের চুমু দিচ্ছে দুয়া। পরিবারের চার সদস্যের পরনেই ছিল ঘিয়ে ও সোনালি রঙের পোশাক।
ছবিটির সঙ্গে দ্বিতীয় কন্যার নামও প্রকাশ করেছেন দীপিকা ও রণবীর। তাদের ছোট মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিংহ। দেবীপক্ষের আবহে মেয়ের এই নামকরণ ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে বড় মেয়ে দুয়ার প্রথম ছবি প্রকাশের সময়ও উৎসবের আবহকে বেছে নিয়েছিলেন এই তারকা দম্পতি। দুই বছর আগে দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছিলেন তারা।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে সন্তানের আগমনের কথা জানান তিনি ও রণবীর। ওই বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিংহ।
সন্তানের জন্মের পর বেশ কিছুদিন ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন এই দম্পতি। পরে ধীরে ধীরে মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা।
দুয়ার জন্মের আগের দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। একই ধারাবাহিকতায় দ্বিতীয় কন্যার জন্মের আগের দিনও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে প্রার্থনা করেন তারা।
যে আই