দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছেলের জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা থাকলেও আদালতে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। সোমবার সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ঢাকার জজ কোর্টে যান তিনি। সেখানে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের আক্ষেপের কথা জানান এই অভিনেত্রী।
ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, আজ তাঁর একমাত্র ছেলের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে সব পরিকল্পনা বাদ দিয়ে তাঁকে আদালতে হাজির হতে হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে ইংরেজিতে ‘Life of a politically framed person’ লিখেছেন সোহানা সাবা। বাংলায় যার অর্থ, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’। এই ক্যাপশনের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরেছেন তিনি।

একই পোস্টের ক্যাপশনে সমালোচকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তাঁদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। পাশাপাশি সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও মন্তব্য করেন।
ছেলের জন্মদিনে আদালতে হাজিরা এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেওয়া সোহানা সাবার ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে জুলাই-সংক্রান্ত মামলাটির বিস্তারিত তথ্য তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়নি।