দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ হামলা চালান। হামলার পর সামনে এল তার প্রথম ছবি। বুকে ও বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন অভিনেতা।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত ছবিতে দেখা যায়, নিজের বাড়িতে সোফায় বসে রয়েছেন টাইগার। তার পাশেই বসে আছেন একনাথ শিন্ডে।

শিন্ডে রোববার (১৮ অক্টোবর) টাইগারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। গুলির ঘটনায় অভিনেতা সামান্য আহত হয়েছেন। তবে তার গাড়িচালক বাঁ হাতে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে নানাবতী হাসপাতাল জানা গেছে।
এর আগে রোববার ফুটবল ম্যাচ খেলে ফেরার পথে মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কের কাছে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। মুম্বাই পুলিশ জানিয়েছিল, অভিনেতা নিরাপদে আছেন এবং গুলির আঘাত পাননি।
তবে পরবর্তী প্রতিবেদনে বলা হয়, গুলির বারুদ ও কাচের টুকরোর কারণে তিনি সামান্য আহত হন। চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
কেএম