দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিকৃত ভিডিও প্রকাশ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে প্রকাশিত ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দুর্গাপূজার আবহে দেবীর সাজে দেখা গেছে অভিনেত্রীকে।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক...’। নতুন এই সাজ ও বার্তা ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে পরীমনিকে নিয়ে বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে নিজেও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে ওই টেলিভিশন চ্যানেলের সমালোচনা করার পাশাপাশি একটি ভিডিও তৈরি করে প্রকৃত ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন তিনি।
এ নিয়ে আলোচনা চলার মধ্যেই নতুন ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তার সাজ ও উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। পোস্টটি প্রকাশের পর থেকেই সেখানে নানা প্রতিক্রিয়া ও মন্তব্য করছেন নেটিজেনরা। দুর্গাপূজার আবহে তার দেবীরূপের সাজ ও বার্তার প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ অভিনেত্রীর হাসিরও প্রশংসা করেছেন।
এদিকে সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ওয়েব ফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
/অ