দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্র, প্রতিশোধ ও ধৈর্য নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তবে কাকে উদ্দেশ করে তিনি এমন বার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশ করেন তিনি। এবার তাঁর একটি স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
স্ট্যাটাসে মুক্তি লিখেছেন, ‘ষড়যন্ত্র করে যতই অন্যের স্থান কেড়ে নাও না কেন, আল্লাহ তায়ালা সময়মতো সব জায়গা থেকে তোমার স্থানও কেড়ে নেবেন, তাই ধৈর্যই প্রতিশোধের মূল চাবিকাঠি।’
স্ট্যাটাসের শেষে নিজের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে অন্যের অবস্থান কেড়ে নেওয়া এবং সময়ের সঙ্গে তার পরিণতি নিয়ে মন্তব্য উঠে এসেছে। বিশেষ করে ‘ধৈর্যই প্রতিশোধের মূল চাবিকাঠি’ কথাটি তাঁর স্ট্যাটাসে গুরুত্ব পেয়েছে।
তবে মুক্তি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে এই স্ট্যাটাস দিয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে তাঁর বক্তব্যের লক্ষ্য কে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এমএম/