দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি মুক্তি পাবে।
ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তাঁর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত। এ ছাড়া নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতুসহ অনেকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, ‘রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল। তবে এবারের কাজটি একেবারেই ভিন্নধর্মী। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।’
‘কারিশমা’ চরিত্র নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন, ‘চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা সবাই দারুণ মজা করেছি। আশা করি, দর্শক এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।’
নাটকের আরেক প্রধান চরিত্রে অভিনয় করা আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, ‘অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি চিত্রনাট্যে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সহযোগিতা করেছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।’
নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলবে ‘কাজের মেয়ে কারিশমা’। সামাজিক প্রেক্ষাপটের মধ্যে লুকিয়ে থাকা হাস্যরসাত্মক গল্পটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তাঁদের মনে আনন্দের খোরাক জোগাবে।
যে আই