দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর আলোচনায় এসেছে তার শেষ প্রকাশ্য বক্তব্য। মৃত্যুর মাত্র চার দিন আগে গোয়ার এক অনুষ্ঠানে জীবন, মৃত্যু ও সমাজের প্রতি মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কাল আমি থাকব কি না, তাও জানি না।’
গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর এক অনুষ্ঠানে অংশ নেন নানা পাটেকর। সেখানে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠ বন্ধু মনোহর পারিকরকে স্মরণ করেন এই অভিনেতা। পারিকরের জীবন ও কাজের কথা বলতে গিয়ে তিনি মানুষের জীবনের সীমাবদ্ধতা এবং সেই সময়ের মধ্যে নিজের লক্ষ্য পূরণের গুরুত্ব তুলে ধরেন।
নানা পাটেকর বলেন, প্রত্যেক মানুষের জীবন একদিন শেষ হবে। সেই সময় আসার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, তিনি যা করতে চেয়েছিলেন, তা করতে পেরেছেন কি না। জীবনের পরিসর শুধু স্ত্রী-সন্তান ও নিজের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, নাকি সমাজের জন্যও কিছু করা দরকার, সেই প্রশ্নও তোলেন তিনি।
রাজনীতি ও মতবিরোধ নিয়েও বক্তব্য দেন অভিনেতা। তার মতে, কারও কাজের প্রতিবাদ করার অর্থ কটু কথা বলা নয়। গণতান্ত্রিক উপায়ে শালীনতা বজায় রেখেও নিজের অসম্মতি প্রকাশ করা যায়।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় ৭৫ বছর বয়সে মারা যান নানা পাটেকর। তার মৃত্যুর কয়েক দিন আগে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর সেটি নতুন করে আলোচনায় এসেছে।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন নানা পাটেকর। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘তেরঙ্গা’, ‘খামোশি’ ও ‘আব তক ছাপ্পান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতীয় সিনেমায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। গম্ভীর চরিত্রের পাশাপাশি ‘ওয়েলকাম’ ও ‘হাউসফুল’ সিরিজের মতো বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।
/অ