দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও কলকাতার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি দুই বাংলার দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীল রঙের পোশাকে তোলা ছবিগুলোতে তার উপস্থিতি ও চোখের চাহনি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিগুলো প্রকাশের পর তার নতুন সাজ ও উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন অনেকেই।
ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
ছবিগুলোতে জয়ার নীল পোশাক ও স্বাভাবিক উপস্থিতি নিয়ে মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। রুবেল নামে এক ভক্ত লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দেখি।’
সালাউদ্দিন নামে একজন লিখেছেন, ‘হুম, জানি আমার বিরহে কাতর হয়ে আছো, তাই বলে গরমে এই জামা পরে নিজেরে কষ্ট দেওয়ার মানে আছে? আরেকটা কথা, হেব্বি লাগছে।’
হুমায়ূন কবীর লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’
শারমিন ফারা লিখেছেন, ‘উনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘নীলটা আপনার ওপর যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর আপনার মুড, পুরো ভাইবটাই একদম নিজের মতো।’
এমএম/