দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম ও শাহতাজ। দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন তারা।
বিবৃতিতে প্রীতম ও শাহতাজ বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ১০ বছরের পথচলার পর তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ বলে জানিয়েছেন। একই সঙ্গে একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও উল্লেখ করেন তারা।
বিবৃতিতে তারা জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
তারা আরও বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন প্রীতম ও শাহতাজ। জীবনের নতুন অধ্যায়ে তারা আলাদাভাবে এগিয়ে যেতে চান বলেও বিবৃতিতে জানিয়েছেন।
এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। বিষয়টি তাদের দুজনের প্রতিই সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে বলে আশা প্রকাশ করেন।
সবশেষে সবসময় পাশে থাকা এবং তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রীতম ও শাহতাজ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শাহতাজ। এর আগে থেকেই তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি শেয়ার করতে দেখা গেছে তাদের।
এমএস/