• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর প্রথম প্রকাশ্যে থালাপতির স্ত্রী, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা সরণলিঙ্গমকে। শুক্রবার মেয়ে দিব্যা শাশাকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ের কমলা সিনেমা হলে যান তিনি। সেখানে ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ দেখতে উপস্থিত হন সঙ্গীতা। বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের প্রায় দুই মাস পর তাকে প্রকাশ্যে দেখা গেল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রেক্ষাগৃহের বাইরে ধারণ করা ভিডিওতে সঙ্গীতা ও দিব্যাকে সিনেমার সকালের প্রদর্শনী দেখতে আসতে দেখা যায়। আলোকচিত্রীদের দেখে হাসিমুখে প্রেক্ষাগৃহে প্রবেশ করেন সঙ্গীতা। তার পরনে ছিল সোনালি পাড়ের ক্রিম রঙের পোশাক। দিব্যার পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস।

ছেলে জেসনকেও এ সময় মা ও বোনের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা যায়। ‘সিগমা’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

বিজয় অবশ্য ওই প্রদর্শনীতে ছিলেন না। সিনেমাটির প্রচার কার্যক্রম থেকেও তিনি দূরে রয়েছেন। এর কারণ আগেই জানিয়েছিলেন জেসন। তার ভাষ্য, সিনেমার প্রচারে তিনি চান না বাবার তারকাখ্যাতি প্রাধান্য পাক। বরং সিনেমা ও এর অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের নিয়েই প্রচার হোক।

জেসন জানিয়েছিলেন, তার বাবা সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন এবং তিনি কী তৈরি করেছেন, তা দেখার জন্য আগ্রহী। তবে বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় তার অনেক দায়িত্ব রয়েছে বলেও জানান জেসন।

বাবা সিনেমাটি দেখার পর কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটিও আগে জানিয়েছিলেন জেসন। তার ভাষ্য অনুযায়ী, বিজয় সাধারণত শান্ত স্বভাবের এবং কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে সময় নিয়ে ভাবেন। তাই সিনেমা দেখার পরও তার কাছ থেকে মতামত পেতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করেন জেসন। তিনি আশা করেন, সিনেমাটি দেখে তার বাবা খুশি ও গর্বিত হবেন।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে করা ওই আবেদনে তিনি দাম্পত্য সম্পর্কে নানা অভিযোগ তোলেন। এর মধ্যে এক নারী অভিনেত্রীর সঙ্গে বিজয়ের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও ছিল। সঙ্গীতা দাবি করেছিলেন, ওই কথিত সম্পর্কের কারণে তিনি গভীর মানসিক কষ্ট ও দাম্পত্য বিশ্বাসভঙ্গের শিকার হয়েছেন।

এ ছাড়া কথিত মানসিক অবহেলা, জনসমক্ষে অপমান, মানসিক নির্যাতন ও দাম্পত্য সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার মতো বিষয়ও বিবাহবিচ্ছেদের আবেদনের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ ও বসবাসের অধিকারও চেয়েছিলেন।

তবে গত ৭ আগস্ট সঙ্গীতা ওই বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেন। ভিডিও সংযোগের মাধ্যমে চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে উপস্থিত হয়ে তিনি জানান, তিনি আর মামলাটি চালিয়ে যেতে চান না। এরপর আবেদন প্রত্যাহারের জন্য পৃথক আবেদনও করেন।

১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় ও সঙ্গীতা। তাদের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।

এদিকে জেসন সঞ্জয়ের পরিচালনায় ‘সিগমা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুন্দীপ কিশান। এতে তিনি গুরু নামের এক গুপ্তধন সন্ধানকারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি একই সঙ্গে বেতার উপস্থাপক। বিশ্বাসভঙ্গের পর তার জীবন পুরোপুরি বদলে যায়।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফারিয়া আবদুল্লাহ, সম্পৎ রাজ, রাজু সুন্দরম, শিব পণ্ডিত, আনবু থাসান ও যোগ জাপি। সুবাসকরণের প্রযোজনায় লাইকা প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত সিনেমাটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তামিল, তেলুগু, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে এটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/অ

  • থালাপতি বিজয়
  • সিনেমা
  • সঙ্গীতা সরণলিঙ্গম
এ সম্পর্কিত আরও খবর
বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়, প্রথম দিনে আয় কত?
বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়, প্রথম দিনে আয় কত?
থালাপতির ছেলের সিনেমা নিয়ে দর্শকেরা যা বলছেন
থালাপতির ছেলের সিনেমা নিয়ে দর্শকেরা যা বলছেন
মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
মুক্তির আগেই ‘দৃশ্যম ৩’ নিয়ে যে আভাস মিলছে
মুক্তির আগেই ‘দৃশ্যম ৩’ নিয়ে যে আভাস মিলছে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।