দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটা পরিবার, একের পর এক রহস্য আর দর্শকের তুমুল আগ্রহ। ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে তৈরি করেছে বড়সড় সাড়া। অজয় দেবগন অভিনীত সিনেমাটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় ৯৫ কোটি রুপি আয় করেছে।
মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি, অর্থাৎ মুক্তির পাঁচ দিন আগে। মুক্তির দিন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এর প্রভাব দেখা যায় প্রথম দিনের আয়েও।
ভারতে প্রথম দিনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ আয় করেছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট। মোট আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ১০ লাখ রুপি। এটি অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়। হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ের হিসাবে এটি তৃতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে অজয় দেবগনের সিনেমার ওপরে রয়েছে শুধু রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’।
বিদেশের বাজারে অবশ্য ভারতের মতো উন্মাদনা দেখা যায়নি। তারপরও অজয় দেবগনের আগের অধিকাংশ সিনেমার তুলনায় ভালো করেছে ‘দৃশ্যম ৩’। বাণিজ্যিক সূত্রের হিসাবে, মুক্তির প্রথম দিনে ভারতের বাইরে সিনেমাটি ১৫ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে।
ভারত ও বিদেশের আয় মিলিয়ে প্রথম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি রুপি। অর্থাৎ ১০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়া থেকে অল্পের জন্য পিছিয়ে গেছে সিনেমাটি।
প্রথম দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় এখন পর্যন্ত রয়েছে মাত্র পাঁচটি সিনেমা। সেই তালিকায় ঢুকতে না পারলেও ‘দৃশ্যম ৩’ হিন্দি সিনেমার ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ উদ্বোধনী আয় করেছে। সব ভারতীয় সিনেমা মিলিয়ে প্রথম দিনের আয়ের হিসাবে এটি ২১তম অবস্থানে রয়েছে।
প্রথম দিনের ৯৫ কোটি রুপির বৈশ্বিক আয় দিয়ে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে বেশ কয়েকটি বড় বাজেটের সর্বভারতীয় সিনেমাকেও। রজনীকান্তের ‘জেলার’ প্রথম দিনে আয় করেছিল ৯১ কোটি রুপি। রামচরণের ‘পেড্ডি’ আয় করেছিল ৯৪ কোটি রুপি। সালমান খানের ‘টাইগার ৩’ আয় করেছিল ৯৩ কোটি রুপি। আর ঋষভ শেঠির ‘কানতারা চ্যাপ্টার ১’-এর প্রথম দিনের আয় ছিল ৮৮ কোটি রুপি।
হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ে ‘দৃশ্যম ৩’-এর চেয়ে এগিয়ে রয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হলো ‘ধুরন্ধর ২’ ২০৫ কোটি, ‘জওয়ান’ ১২৯ কোটি, ‘আদিপুরুষ’ ১২৭ কোটি, ‘অ্যানিমেল’ ১১৬ কোটি এবং ‘জওয়ান’ ১০৪ কোটি রুপি।
প্রথম দিনের এই সাফল্য এখন ‘দৃশ্যম ৩’-এর পরবর্তী দিনের বক্স অফিস যাত্রাকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
/অ