দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন। একই সঙ্গে তিনি শুনানি পেছানোর আবেদন করেন।
আবেদনে আইনজীবী বলেন, কিছুদিন আগে পায়ে আঘাত পেয়ে অসুস্থ ছিলেন পরীমনি। হঠাৎ পায়ে ব্যথা বেড়ে যাওয়ায় চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি। তাই শুনানি পেছানোর আবেদন করা হয়েছে।
তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন করেন। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে পরীমনির হাজিরা বাতিলের আবেদনও করেন তিনি।
মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মামলাটি অভিযোগ গঠনের জন্য রয়েছে। তবে এ আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছেন, যা গ্রহণযোগ্য নয়। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের প্রার্থনা করছি।’
পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান পরীমনি।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।
মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালতের আদেশে মামলাটির কার্যক্রম পুনরায় শুরু হয়।
যে আই