দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব তিনি। নানা ছবি, ভিডিও ও ব্যক্তিগত আপডেটের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। সেখানে তাকে বিয়ের আসরে বধূর সাজে দেখা যায়। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা পরেছিলেন তিনি। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবিগুলোতে বাড়ির উঠানে বিয়ের আসর সাজানো অবস্থায় দেখা যায়। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। নব্বই দশকের গ্রামীণ বিয়ের আনুষ্ঠানিকতার সঙ্গে মিল রয়েছে এমন বিভিন্ন উপকরণও দেখা গেছে সেখানে।
হঠাৎ এমন সাজে প্রভাকে দেখে ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি বিয়ে করেছেন অভিনেত্রী? ছবির ক্যাপশনে অবশ্য এর কিছুটা ব্যাখ্যা দিয়েছেন তিনি।
প্রভা লেখেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
অভিনেত্রীর এই বক্তব্য থেকে ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে তাকে এমন সাজে দেখা গেছে, তা এখনো জানাননি প্রভা।
এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
এমএম/