দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। বাবা-মায়ের মতো জয়কেও ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহ রয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন। ২০১৬ সালের এই দিনে জন্ম নেওয়া জয় এবার ১০ বছরে পা দিয়েছে। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান। অন্যদিকে জয়কে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন মা অপু বিশ্বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। তুমি যেন সবসময় তারাদের আলোয় নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারো। তোমার প্রতিটি স্বপ্ন যেন বাস্তবে পরিণত করতে পারো।’
জয়ের জন্মদিন উপলক্ষে ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছেন, জয় তার জীবনের সেই মানুষ, যার হাসিতে তার পৃথিবী আলোকিত হয়। ছেলেকে জীবনের সবচেয়ে সুন্দর উপহার উল্লেখ করে জন্মদিনে তার জন্য দোয়া করেন এই অভিনেত্রী।
জয়ের জন্মদিনে বাবা-মায়ের এমন শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ দিনগুলোতে জয়কে ঘিরে শাকিব ও অপুর বিভিন্ন মুহূর্তও ভক্তদের আলোচনায় আসে।
গত বছরও জয়ের জন্মদিনে ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করেছিলেন শাকিব খান। সেসময় ছেলেকে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন তাদের বিয়ের বিষয়টি গোপন ছিল। ২০১৭ সালে তাদের বিয়ে ও সন্তান জয়ের খবর প্রকাশ্যে আসে। পরের বছর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে একমাত্র সন্তান জয়কে ঘিরে বিভিন্ন সময়ে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্তের খবর প্রকাশ্যে এসেছে।
এমএম/