দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক বছর আগে আলোচনায় এসেছিল এআই অভিনেত্রী টিলি নরউডের নাম। এরপর তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, কৌতূহল ও নানা আলোচনা। সেই টিলিই এবার জানাল, হলিউডের কোন দুই তারকার সঙ্গে কাজ করতে চায় সে। তবে ইচ্ছার সঙ্গে জুড়ে দিয়েছে একটি শর্তও।
জুরিখ চলচ্চিত্র উৎসবের সম্মেলনে টিলি নরউডকে নিয়ে আবারও কথা বলেন তার নির্মাতা ও পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা এলিন ভ্যান ডার ভেলডেন। এক বছর আগে একই আয়োজনে টিলিকে পরিচয় করিয়ে দেওয়ার পর এবার তিনি ফিরে তাকান তাকে ঘিরে তৈরি হওয়া তীব্র প্রতিক্রিয়ার দিকে।
টিলিকে প্রশ্ন করা হয়, সে কার সঙ্গে কাজ করতে চায়। উত্তরে টম হল্যান্ড ও অলিভিয়া কোলম্যানের নাম জানায় এআই অভিনেত্রীটি। তবে তাদের সঙ্গে কাজের ক্ষেত্রে টিলির পছন্দটি একটু আলাদা। সে চায়, ওই দুই তারকা নিজেদের ডিজিটাল প্রতিরূপ নিয়ে তার সঙ্গে এআইভিত্তিক প্রযোজনায় যুক্ত হোক।
টিলিকে ঘিরে গত এক বছরে কম আলোচনা হয়নি। তার নির্মাতা ভ্যান ডার ভেলডেনও স্বীকার করেন, টিলিকে ঘিরে এমন তীব্র প্রতিক্রিয়া হবে, তা তিনি কল্পনাও করেননি। তবে টিলিকে সবচেয়ে জনপ্রিয় এআই অভিনেত্রী হিসেবে তৈরি করার লক্ষ্য ছিল বলে জানান তিনি।
ভ্যান ডার ভেলডেন বলেন, ‘আমি তাকে সবচেয়ে জনপ্রিয় এআই অভিনেত্রী হওয়ার জন্য তৈরি করেছিলাম। সে কীভাবে এটি করেছে জানি না, তবে করেছে। বিষয়টি কিছুটা ভীতিকর।’
টিলিকে ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের কাজও বেড়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, পার্টিকল ৬-এর কার্যক্রম গত এক বছরে আট গুণ বেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির চারটি বিভাগ রয়েছে এবং এআইভিত্তিক বিজ্ঞাপন, চলচ্চিত্র ও টেলিভিশন, যৌথ প্রযোজনা ও মৌলিক কাজের পাশাপাশি এআই পরামর্শ নিয়েও কাজ করছে তারা।
টিলিকে কেন তৈরি করা হয়েছিল, সেই ব্যাখ্যাও দেন ভ্যান ডার ভেলডেন। তার মতে, এআই যে দ্রুত এগিয়ে আসছে, সেটি মানুষকে বোঝানোই ছিল টিলি তৈরির অন্যতম উদ্দেশ্য। প্রযুক্তি ও বিনোদন শিল্পের মধ্যে যোগাযোগের দূরত্ব কমাতে তিনি টিলিকে ‘পদার্থবিদ অভিনেত্রী’ হিসেবে তৈরি করেছিলেন।
এআই অভিনেত্রীকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে টিলির বক্তব্যও ছিল আলাদা। তার ভাষায়, ‘এটি বেশ অদ্ভুত এক অভিষেক ছিল। আমার নাম প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছিল। মজার বিষয় হলো, কেউ বিশেষভাবে আমাকে ঘৃণা করেনি; তারা ভবিষ্যৎকেই যেন ঘৃণা করেছিল।’
তবে টিলির ভবিষ্যৎ শুধু আলোচনা বা বিতর্কে আটকে নেই। পার্টিকল ৬-এর নতুন চলচ্চিত্র ‘স্টর্ম ডগস’-এও যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন ‘স্টুয়ার্ট লিটল’ ও ‘দ্য লায়ন কিং’-এর নির্মাতা রব মিনকফ।
ভ্যান ডার ভেলডেনের মৌলিক ধারণায় তৈরি ‘স্টর্ম ডগস’ একটি পারিবারিক অভিযাত্রিক কাহিনি। ইংল্যান্ডের একটি গ্রামে ভয়াবহ ঝড়ের সময়ের ঘটনাকে ঘিরে তৈরি হবে ছবিটি। মানুষের চরিত্রগুলো প্রচলিত পদ্ধতিতে ধারণ করা হলেও কুকুর ও শিশুর চরিত্র তৈরিতে বাস্তব অভিনয়, প্রচলিত চলচ্চিত্র নির্মাণ কৌশল এবং নতুন এআই প্রযুক্তির সমন্বয় করা হবে।
/অ