• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

দুই সংসারে বিচ্ছেদ, আবারও বিয়ে করতে চান অনিন্দিতা

দেশ টিভি ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসুর শোবিজে পথচলা সহজ ছিল না। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। দুই দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদের পরও বিয়ের প্রতি বিশ্বাস হারাননি এই অভিনেত্রী। বরং ভবিষ্যতে আবারও বিয়ে করতে চান বলে জানিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কথা বলেছেন অনিন্দিতা।

২০১৩ সালে অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিন্দিতা। উত্তমকুমারের বাড়ির বউ হিসেবে নিজেকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে ওই নামের ভারটা নিয়ে আলাদা করে ভেবে দেখিনি।’

বিয়ে ও পরিবারকে তিনি একইভাবে দেখেননি জানিয়ে অনিন্দিতা বলেন, ‘আমার জন্য এটা ছিল শুধু আমার সঙ্গীর সঙ্গে থাকা। ব্যস, এর বাইরে কিছু আর ভাবিনি। এখনো ও আমার বন্ধু।’

দাম্পত্য সম্পর্কের নানা ঝড় সামলানোর অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। অনিন্দিতার ভাষায়, ‘আমার কাছে এটা ট্যাবু নয়। সব ধরনের পরিস্থিতি সামলাতে আমাকে থেরাপি খুবই সাহায্য করেছে। কিছু পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, কিছু সমস্যা সামলেছি, আবার নিজেকে শক্ত করে আমার মতো করে এগিয়েছি।’

এখন নিজেও আর্ট থেরাপি শিখছেন বলে জানান অনিন্দিতা। তার উদ্দেশ্য, ভবিষ্যতে এর মাধ্যমে অন্যদেরও সাহায্য করা।

ব্যক্তিগত জীবনে এখন সুখী জানিয়ে অনিন্দিতা বলেন, জীবনের কঠিন পরিস্থিতি তাকে বিভিন্ন সময়ে নানা শিক্ষা দিয়েছে এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতাও তৈরি করেছে। তার ভাষায়, ‘আর আমি এখন যেমন, সেই অনিন্দিতাকেও আমিই গড়েছি। তাই কোনো আক্ষেপ নেই। ব্যক্তিগত জীবনে এখন খুব খুশি।’

সম্পর্কের ভাঙা-গড়া থেকেও শিক্ষা নিয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘একটা সম্পর্কে যখন বিচ্ছেদ হয়, তখন স্বাভাবিকভাবেই অপর পক্ষকে দোষটা দিয়ে দিই। কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। আগে তো ম্যাচিউরিটিটা আসে না। আমরা সবাই আবেগপ্রবণ। এখন এই বয়সে জানি কোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়।’

প্রাক্তন সঙ্গীদের সঙ্গে যোগাযোগ আছে কি না, জানতে চাইলে অনিন্দিতা বলেন, কোথাও দেখা হলে তারা একে অপরকে ‘হাই, হ্যালো’ বলেন এবং কেমন আছেন, তা-ও জানতে চান। তার ভাষায়, তারা এখন নিজেদের মতো করে জীবনযাপন করছেন এবং বিবাহিত, সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন।

দুই দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ হলেও বিয়ের প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই অনিন্দিতার। বরং ভবিষ্যতে আবারও বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। অনিন্দিতা বলেন, ‘আমি বিয়ে করব। কারণ আমার বিয়ে প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো দু’জন মানুষের বিয়ে হলো, তাদের বিয়ে টিকল না। ঠিক করার চেষ্টা করেও যদি সমস্যা থেকেই যায় তা হলে তো একসঙ্গে থেকে লাভ নেই। বিয়ে একটা বড় দায়িত্ব। আমি নিজের জন্য বিয়ে করতে চাই। আশা করছি, ভবিষ্যতে করব।’

আরও পড়ুন

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর-আলিয়া, প্রকাশ্যে প্রথম ঝলক

গাড়িতে তারকাদের আড্ডা নিয়ে আসছে ‘লং ড্রাইভ’

বিয়ে নিয়ে জরুরি বার্তা দিলেন অভিনেত্রী শ্রুতি হাসান

উল্লেখ্য, ২০১৩ সালে গৌরব চ্যাটার্জির সঙ্গে ঘর বাঁধেন অনিন্দিতা। ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। একই বছর অভিমন্যু মুখার্জির সঙ্গে বিয়ে হয় তার। দুই বছর পর সেই সংসারও ভেঙে যায়। দ্বিতীয় সংসার ভাঙার পর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে জড়ান অনিন্দিতা। বিয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি।

এমএম/

  • অনিন্দিতা বসু
  • বিচ্ছেদ
এ সম্পর্কিত আরও খবর
তরুণীকে নিয়ে মন্দিরে গোবিন্দ, স্ত্রীকে ঘিরে ফের বিচ্ছেদের গুঞ্জন
তরুণীকে নিয়ে মন্দিরে গোবিন্দ, স্ত্রীকে ঘিরে ফের বিচ্ছেদের গুঞ্জন
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মৌসুমী
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মৌসুমী
বিচ্ছেদের প্রথম সপ্তাহে ভুলেও করবেন না এই ৫ কাজ
বিচ্ছেদের প্রথম সপ্তাহে ভুলেও করবেন না এই ৫ কাজ
বাদশাহর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা
বাদশাহর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X