দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বড় বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটি আইম্যাক্স ফরম্যাটেও মুক্তি পাবে।
‘বলিউড হাঙ্গামা’ থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়। এতে নীল রঙের একটি ভিনটেজ কনভার্টিবল গাড়ি চালাতে দেখা যায় রণবীর কাপুরকে। চোখে সানগ্লাস ও মুখে গোঁফের সঙ্গে তার হাতে দেখা যায় রক্তের দাগ। প্রথম ঝলক থেকে সিনেমাটিতে প্রেমের পাশাপাশি তীব্র সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সিনেমাটি আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রথম ঝলকের নিচের ডানদিকে থাকা লোগোর পাশে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘এক্সপেরিয়েন্স ইন আইম্যাক্স’। এর মাধ্যমে সিনেমাটি আইম্যাক্সের বড় পর্দায় দেখার সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আইম্যাক্স উন্নত শব্দ ও বিশেষ ভিজ্যুয়াল প্রযুক্তির একটি প্রিমিয়াম সিনেমা প্রদর্শন ফরম্যাট।
এর আগে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমাটিও আইম্যাক্স থ্রিডি ফরম্যাটে মুক্তি পেয়েছিল। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রায় নয় বছর পর আবারও আইম্যাক্সে ফিরছেন এই নির্মাতা। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো ‘পদ্মাবত’ও প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে মুক্তি পেয়েছিল।
দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর জন্য পরিচিত সঞ্জয় লীলা বানসালি। তার সিনেমায় সাধারণত বড় সেট, জমকালো পোশাক, নান্দনিক ক্যামেরার কাজ ও পরিকল্পিত দৃশ্যায়ন দেখা যায়। ‘লাভ অ্যান্ড ওয়ার’ও বড় পরিসরে নির্মিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এমএম/