দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। চলচ্চিত্র ও টেলিভিশনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন ধরেই দর্শকের নজরে রয়েছেন তিনি। এবার অভিনয় নয়, ব্যক্তিগত জীবনের এক পুরনো প্রেমের গল্প প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি লন্ডনে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন সাবা। সেখানে নিজের জীবনের একটি অপ্রকাশিত অধ্যায়ের কথা জানান তিনি।
সাবা বলেন, প্রায় তিন-চার বছর আগে একটি চলচ্চিত্রে অভিনয়ের সময় সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে ওই অভিনেতার নাম প্রকাশ করেননি। তার ভাষ্য, ওই ব্যক্তি বর্তমানে বিবাহিত।
অভিনেত্রীর কথায়, আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তার প্রেমে পড়েছিলাম। হয়তো তার চরিত্রের প্রেমেই পড়েছিলাম।
সাবা আরও জানান, ওই ব্যক্তি কোনো টেলিভিশন অভিনেতা নন। একটি চলচ্চিত্রে তার সঙ্গে কাজ করেছিলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক মজা করে সাবার অভিনীত সিনেমাগুলোর তালিকা দেখে ওই অভিনেতাকে শনাক্ত করার কথা বললেও সাবা তাতে সায় দেননি।
পুরনো সেই সম্পর্ক থেকে কীভাবে বেরিয়ে এসেছেন, সেটিও অনুষ্ঠানে তুলে ধরেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তার ১৪ বছর বয়সী ভাগনির একটি মন্তব্যের কথাও জানান তিনি।
সাবার ভাষ্য অনুযায়ী, ভাগনি মজা করে তাকে বলেছিল, ‘খালা, আপনি তো জঙ্গলে কাজ করছিলেন। আশপাশে কেউ ছিল না। তাই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছিল।’
অনুষ্ঠানে সাবার দেওয়া এসব বক্তব্যের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই তার সেই সাবেক সহশিল্পী কে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সাবা কামার ২০১৭ সালে ‘বাঘি’ ধারাবাহিকে কন্দিল বালোচের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার জেতেন। পরে ‘চীক’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০২২ সালে ‘কমলি’ ছবিতে অভিনয়ের জন্যও পুরস্কৃত হন এই অভিনেত্রী।
যে আই