দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটির পর একটি নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর নতুন চরিত্র ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে তাকে। এ পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে সিরিজটির নতুন পর্ব।
নতুন পর্বের পোস্টারেই দেখা গেছে আ খ ম হাসানের আলাদা লুক। পোস্টারে তার উপস্থিতি ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে শুধু লুক নয়, এবার নতুন চরিত্র হিসেবেই গল্পে প্রবেশ করছেন এই অভিনেতা।
১২০ নম্বর পর্বের বর্ণনা অনুযায়ী, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। এই ঘটনাপ্রবাহের মধ্যেই ‘ইংলিশ লেবু’ চরিত্রে দেখা যাবে আ খ ম হাসানকে।
নতুন চরিত্রটির উপস্থিতিতে গল্প কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। বিশেষ করে ‘ইংলিশ লেবু’ নামের চরিত্রটি ব্যাচেলর ফ্ল্যাটের ঘটনাপ্রবাহে কী ভূমিকা রাখে, তা নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়া রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।
/অ