• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

শাহরুখ খান ৬০ বছরেও তারুণ্য ধরে রেখেছেন যে অভ্যাসে

বিনোদন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

৬০ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। তার সকালের অন্যতম অভ্যাস তিন কাপ কফি পান করা। অভিনেতার দাবি, সকালে তিন কাপ কফি শেষ না করা পর্যন্ত কারও সঙ্গে কথা বলতে চান না তিনি। তবে নিয়মিত তিন কাপ কফি পান করা সবার জন্য সমানভাবে নিরাপদ বা উপকারী কি না, তা নির্ভর করে কফির ধরন, কাপের আকার এবং এতে থাকা ক্যাফিনের পরিমাণের ওপর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি এক্স-এ আয়োজিত এক ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত শাহরুখ খানের কাছে জানতে চান, বাস্তব জীবনে তিনি কী এমন কাজ করেন, যা সত্যিই ‘কিং-লাইক’। মজার ছলে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের সকালের রুটিনের কথা জানান অভিনেতা।

শাহরুখ জানান, সকালে বিছানায় বসে তিন কাপ কফি শেষ না করা পর্যন্ত কেউ তার সঙ্গে কথা বলতে পারেন না। এমনকি এর কারণে কাজে পৌঁছাতে দেরি হলেও তিনি কফি পান করার এই রুটিন বদলান না। সেটে পৌঁছানোর পর দেরির জন্য তাকে বকুনি শুনতে হয় বলেও মজা করেছেন অভিনেতা।

কফির অন্যতম প্রধান উপাদান ক্যাফিন। এটি মস্তিষ্কে অ্যাডেনোসিন নামের একটি রাসায়নিকের কার্যক্রমে বাধা দেয়, যা শরীরে ঘুম ও ক্লান্তির অনুভূতি তৈরি করতে ভূমিকা রাখে। ফলে ক্যাফিন গ্রহণের পর অনেকের সাময়িকভাবে ঘুম ঘুম ভাব কমে এবং সতেজতা বাড়ে। এ কারণে সকালে কফি পান করলে মনোযোগ ধরে রাখা বা কাজ শুরু করার ক্ষেত্রে সুবিধা অনুভব করেন অনেকে। তবে কফির প্রভাব সবার ক্ষেত্রে একই রকম নয়।

দিনে কতটা ক্যাফিন নিরাপদ, তা শুধু কাপের সংখ্যা দিয়ে নির্ধারণ করা যায় না। কফির ধরন, কাপের আকার এবং প্রতি কাপে থাকা ক্যাফিনের পরিমাণও গুরুত্বপূর্ণ।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী, বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফিন সাধারণত এমন মাত্রা, যা নেতিবাচক প্রভাবের সঙ্গে যুক্ত নয়। তবে কফির ধরন ও পরিবেশনের ওপর ক্যাফিনের পরিমাণে বড় পার্থক্য থাকতে পারে। প্রায় ১২ আউন্স বা ৩৫৫ মিলিলিটারের এক কাপ ফিল্টার বা ব্রিউড কফিতে প্রায় ১১৩ থেকে ২৪৭ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন থাকতে পারে। ফলে তিন কাপ কফি পান করলেই সবার শরীরে একই পরিমাণ ক্যাফিন প্রবেশ করে না।

শাহরুখ খান ঠিক কী ধরনের কফি পান করেন, তার কাপের আকার কত এবং প্রতিটি কাপে কতটা ক্যাফিন থাকে, এসব তথ্য জানা নেই। তাই শুধু তিনি তিন কাপ কফি পান করেন বলেই তার ক্যাফিন গ্রহণ মাত্রাতিরিক্ত, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

তবে ক্যাফিনের প্রতি সংবেদনশীলতা ব্যক্তি ভেদে আলাদা। কারও ক্ষেত্রে তুলনামূলক কম পরিমাণ ক্যাফিন খেলেও অস্বস্তি দেখা দিতে পারে, আবার কেউ বেশি পরিমাণেও তেমন সমস্যা অনুভব করেন না। অতিরিক্ত ক্যাফিন গ্রহণের ফলে উদ্বেগ বা অস্থিরতা, বুক ধড়ফড়, পেটের সমস্যা এবং ঘুমের ব্যাঘাতের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে দিনের শেষভাগে বেশি ক্যাফিন গ্রহণ করলে রাতে ঘুমাতে সমস্যা হওয়ার আশঙ্কা বাড়তে পারে।

কফির সঙ্গে তারুণ্য ধরে রাখার বিষয়টিও সরাসরি যুক্ত করা ঠিক নয়। ক্যাফেইন সরাসরি বয়সের ছাপ ঠেকায় বা তারুণ্য ধরে রাখে, এমন শক্ত প্রমাণ নেই। তবে কফিতে ক্যাফেইনের পাশাপাশি পলিফেনলসহ নানা যৌগ থাকে, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে।

ক্যাফেইন সাময়িকভাবে রক্তনালির সংকোচন ঘটিয়ে চোখের নিচের ফোলাভাব কিছুটা কমাতে পারে। তবে এটি বয়সের ছাপ স্থায়ীভাবে ঠেকায় না। একইভাবে ক্যাফেইন ঘুমঘুম ভাব কমিয়ে সাময়িকভাবে সতর্কতা ও মনোযোগ বাড়াতে পারে।

কিছু গবেষণায় নিয়মিত কফি পানকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সুবিধার সম্পর্কও দেখা গেছে। তবে এসব গবেষণা থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে ক্যাফেইনই তারুণ্য ধরে রাখার কারণ।

তাই শাহরুখ খানের তিন কাপ কফির রুটিন তার ব্যক্তিগত অভ্যাস। একই রুটিন সবার জন্য উপকারী হবে এমন নয়। বয়স, শারীরিক অবস্থা, ক্যাফিনের প্রতি সংবেদনশীলতা এবং দিনে মোট কতটা ক্যাফিন গ্রহণ করা হচ্ছে, এসব বিষয় বিবেচনা করেই কফি পানের পরিমাণ ঠিক করা উচিত।

আরও পড়ুন

অবশেষে পুরনো দূরত্ব ভুলে রাজ-শুভশ্রীর সিনেমায় মিমি

কথা না বলেই শুটিং শেষ! ৪০ বছর পর জানা গেল নায়ক–নায়িকার অদ্ভুত আচরণের কারণ

‘ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি’: রাশমিকা

সুত্র-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএম/

  • খাদ্যভাস
  • শাহরুখ খান
এ সম্পর্কিত আরও খবর
হুমকির মুখেও আন্ডারওয়ার্ল্ডকে ভয় পাননি শাহরুখ
হুমকির মুখেও আন্ডারওয়ার্ল্ডকে ভয় পাননি শাহরুখ
আমাকে গুলি করো, কেন বলেছিলেন শাহরুখ
আমাকে গুলি করো, কেন বলেছিলেন শাহরুখ
শাহরুখের পক্ষে সুপ্রিম কোর্টের রায়
শাহরুখের পক্ষে সুপ্রিম কোর্টের রায়
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে ইতিহাস গড়লেন শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে ইতিহাস গড়লেন শাহরুখ খান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X