দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাদ্রাসার আলিম শ্রেণিতে ভর্তির নীতিমালা ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করে আলিম শ্রেণিতে আবেদন, ফল প্রকাশ, ভর্তি নিশ্চায়ন ও ক্লাস শুরুর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে লগইন করে রেজিস্ট্রেশনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নীতিমালা অনুযায়ী, আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও আলিম ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এমএম/