দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। একই সঙ্গে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শেখ হাসিনার সরকারের পতনের পরও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তাকে ত্যাজ্য ঘোষণা করেন ইদ্রিস মৃধা।
ত্যাজ্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ছেলে রাহাত মৃধা অবাধ্য হওয়ায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
ইদ্রিস মৃধা বলেন, ছেলে অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও পরিবারের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে রাহাত মৃধা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।
যে আই