দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিএ ও বিএসএস পরীক্ষার ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে আগামী ৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সার্বিক পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
এমএম/