দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেননি ৩৮ হাজার ১২৯ শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। এ বোর্ডে ১০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।
সোমবার (১০ আগস্ট) সকালে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ জনের অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। ফলে ৩৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বোর্ডভিত্তিক হিসাবে, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬০৪ জন। এ বোর্ডে ২ লাখ ৬০ হাজার ৮৬৪ জন পাস এবং ১ লাখ ৩৩ হাজার ২০ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ।
রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষা দেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯০৮ জন। পাস করেছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ৬৩ হাজার ৯৫৮ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৭ হাজার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৯০ জন। পাস করেছেন ৯৫ হাজার ৩৯৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫০ হাজার ৪৩৬ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।
যশোর বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষা দেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৬৭ জন। এ বোর্ডে ৮৮ হাজার ৯৭ জন পাস এবং ৪৪ হাজার ৮৪৩ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪৬৩ জন। পাস করেছেন ৭৭ হাজার ৪৫৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫২ হাজার ৭৬৬ জন। পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ।
বরিশাল বোর্ডে ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৪৫৮ জন পরীক্ষা দেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৪৩ জন। এ বোর্ডে ৪৮ হাজার ৫৫৫ জন পাস এবং ৩১ হাজার ৯০৩ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
সিলেট বোর্ডে ৮৯ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৬০৭ জন। পাস করেছেন ৫১ হাজার ৯৫৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩৭ হাজার ১২২ জন। পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষা দেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪২ জন। এ বোর্ডে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন পাস এবং ৭৫ হাজার ৮২৭ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৫৮ দশমিক ৫ শতাংশ।
ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৫৮৫ জন। পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪৪ হাজার ৭৫৪ জন। পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৭ হাজার ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষা দেন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ১০৫ জন। এ বোর্ডে ১ লাখ ৬৪ হাজার ৯৯৭ জন পাস এবং ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ২১৫ জন। এ বোর্ডে ৭৪ হাজার ৪৭০ জন পাস এবং ৫৩ হাজার ৪৯৪ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।