দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯১ শতাংশ। এ বছর জেলার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৪১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। জেলায় মোট ৭৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মজবা উল আলম ভূইয়া জানান, এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ হাজার ৮৬৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৫৪৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ জন এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লক্ষ্মীপুর জেলায় পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একইভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যেও ছাত্রীর সংখ্যা বেশি। মোট উত্তীর্ণ ৮ হাজার ৫৭০ জনের মধ্যে প্রায় ৫৯ শতাংশই ছাত্রী।
এবারের এসএসসি ফলাফলে ৭৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের অবদান রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেএম