দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হাড়ের দিক থেকে গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারেও পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে ভোলা জেলা।
সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সটিব অধ্যাপক আব্দুস সালাম।
তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৭০ দশমিক ৭২। তবে গত বছরের থেকে এবারে এ জেলাসহ সকল জেলার পাসের হার কিছুটা বেশি। পিরোজপুর জেলায় গত বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮। ।
এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার এ বছর পাসের হার ৬২ দশমিক ৯১, যা গত বছর ছিল ৫০ দশমিক ৮৪। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৬১ দশমিক ৭২, যা গতবছর ছিল ৫৭ দশমিক ২০। চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫৮ দশমিক ০৩, যা গতবছর ছিল ৫১ দশমিক ৭৭। পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৫৭ দশমিক ১০, যা গতবছর ছিল ৫৫ দশমিক ৭২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৫৩ দশমিক ৭১, যা গত বছর ছিল ৫৪ দশমিক ৭০।
অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৪৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে মাত্র ২৬৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।
কেএম