• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

মন্ত্রণালয়ের ঘোষণায় সন্তুষ্ট নন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, কর্মসূচিতে অনড়

শিক্ষা
  ০১ আগস্ট ২০২৬, ২০:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ১৭৫ দিন ধরে বেকার রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী। যোগদান না হওয়ায় বেতন-ভাতা পাচ্ছেন না তারা। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা গত ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান ও পদায়নের বিষয়ে নির্দিষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে দাবি পূরণ না হওয়ায় রোববার (২ আগস্ট) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

এর মধ্যে শনিবার (১ আগস্ট) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অক্টোবরে যোগদান করানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে মন্ত্রণালয়ের এ ঘোষণায় সন্তুষ্ট নন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

তাদের দাবি- নিয়োগ বিধিমালা মেনে চলতি আগস্ট মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। এ দাবিতে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা চলতি আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের ঘোষণা চাই। অক্টোবর অনেক দূরে। নিয়োগ পরীক্ষায় পাস করেও ১৭৫ দিন বসে আছি আমরা। আরও যদি তিনমাস সময় নেওয়া হয়, সেটা আমাদের সঙ্গে চরম অমানবিক হবে।’

লাগাতার কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আগামীকালের কর্মসূচি চলবে। অক্টোবরে যোগদান করানোর যে ঘোষণা মন্ত্রণালয় দিয়েছে, সেটা আমরা মানছি না। আমরা আগস্টের মধ্যেই যোগদান চাই। যদি মন্ত্রণালয় আগস্টের মধ্যে যোগদানের প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরা কর্মসূচি থেকে সরে আসবো।’

আরও পড়ুন

অক্টোবরে যোগদান শুরু করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, শনিবার (১ আগস্ট) বিকেল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় এ কাজ বিলম্বিত হয়েছে। আশা করি, ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।

কে

  • স্কুল
  • শিক্ষক
  • পদায়ন
  • যোগদান
এ সম্পর্কিত আরও খবর
নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রত্যাশীরাও মাঠে নামছেন রোববার
নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রত্যাশীরাও মাঠে নামছেন রোববার
শিক্ষার্থীকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
অক্টোবরে যোগদান শুরু করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক
অক্টোবরে যোগদান শুরু করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক
ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক
ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।