দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সের এক আবাসিক শিশু শিক্ষার্থীকে যৌন (বলাৎকার) নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গত ৩১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহারে জানা গেছে, গত ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক একটার দিকে মাদরাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সের এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যৌন নির্যাতন করেন অভিযুক্ত শিক্ষক।
পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন।
কেএম