দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধরের ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মাঝে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের ৫-৭ জন শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলে ৪ টার ঝিনাইদহগামী মধুমতী বাসে যাওয়ার সময় তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস নামে এক শিক্ষার্থীকে লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী হৃদয় শিক্ষার্থী মারধর করে। এরই জের ধরে রাত সাড়ে নয়টার দিকে দুই বিভাগের শিক্ষার্থীরা মেইন গেইটের সামনে সংঘর্ষে জড়ায়।
এসময় উভয় বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ক্যাম্পাস জোরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহায়তায় দুপক্ষকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমরা ছাত্রদের দুই পক্ষের সাথে কথা বলে শান্ত করেছি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো প্রকার আইন-শৃঙ্খলার অবনতি বা কোনো রকম শঙ্কার কারণ নেই।’
কেএম