• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

আইইউবিতে সম্পন্ন হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন 

দেশ টিভি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২৬, ২১:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

“দা নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ” শীর্ষক এই সম্মেলন শুক্রবার শেষ হয়। এতে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

দুই দিনজুড়ে আলোচনায় উঠে আসে গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কীভাবে সমকালীন জাতীয় পরিচয়, চিন্তা ও অর্থনীতিকে প্রভাবিত করছে।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ।

প্রথম দিনের কীনোট বক্তব্য দেন ক্রেইগ ব্যাটি, যিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইড-এর কলেজ অব ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের প্রো-ভাইস চ্যানসেলর। তিনি সৃজনশীল চর্চা ও গবেষণায় নতুন ভাবনার গুরুত্ব তুলে ধরেন।

দ্বিতীয় দিনের শুরুতে কীনোট দেন অধ্যাপক লুন্ড। তিনি গণমাধ্যম, দর্শক-অনুভূতি ও কগনিটিভ ডিসোন্যান্স নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে দুই দিনে চারটি সমান্তরাল সেশনে মোট ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে ডিজিটাল অর্থনীতি, প্ল্যাটফর্‌ম শ্রম, গণমাধ্যমের বিশ্বায়ন, সংস্কৃতি উৎপাদন, জেন্ডার উপস্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের পরিচয়, লোকসংস্কৃতি, চলচ্চিত্র ও ভিজ্যুয়াল মিডিয়া, নগর উপসংস্কৃতি ও রাজনৈতিক প্রতীকসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

এছাড়া তিনটি প্যানেল আলোচনায় প্রযুক্তির প্রভাব, সৃজনশীল খাতের পরিবর্তনশীল বাস্তবতা এবং দেশের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।

দ্বিতীয় দিনে “ক্রিয়েটিভ প্র্যাকটিস রিসার্চ: প্র্যাকটিকাল ওয়ার্কশপ অফ ইমাজিনেশন ইন অ্যাকশন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রদর্শিত হয় দেলুপি।

সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় আয়োজিত নৈশভোজে বাংলাদেশ কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রিসার্চ গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকদের মতে, এটি দেশে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে গবেষণায় নিবেদিত প্রথম সংগঠিত প্ল্যাটফর্‌ম।

আরও পড়ুন

জবিতে প্রথমবার ‘ভাইস চ্যানসেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন চার শিক্ষক

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষকেরা অংশ নেন।

আয়োজকদের আশা, এ আয়োজন গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে সমকালীন আলোচনা এগিয়ে নিতে এবং গবেষণা ও পেশা জগতের মধ্যে সংযোগ বাড়াতে সহায়ক হবে।

জে আই

  • আইইউবি
  • আন্তর্জাতিক সম্মেলন
এ সম্পর্কিত আরও খবর
আইইউবিতে স্টেটসন আন্তর্জাতিক পরিবেশ মুট কোর্ট প্রতিযোগিতার ২য় বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধন
আইইউবিতে স্টেটসন আন্তর্জাতিক পরিবেশ মুট কোর্ট প্রতিযোগিতার ২য় বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধন
আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদি, এআই ভিডিও ঘিরে বিতর্ক
আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদি, এআই ভিডিও ঘিরে বিতর্ক
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।