দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এআই ব্যবহার করে তৈরি একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছে ভারতের রাজনীতি। ভিডিওতে দেখা যায়—রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেন ‘আন্তর্জাতিক সম্মেলনে’ চা বিক্রি করছেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘চায়ে বোলো।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক। তিনি ক্যাপশনে লেখেন, ‘এটা আবার কে করল?’ এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।
ভিডিওতে মোদির পেছনে বিভিন্ন দেশের পতাকা দেখা যায়, যা আন্তর্জাতিক কোনো আয়োজনের ইঙ্গিত দেয়। উল্লেখ্য, মোদি নিজেকে ‘চা-ওয়ালা’ পরিচয়ে তুলে ধরেন রাজনৈতিক বক্তৃতায়। সেই পরিচয়কে কেন্দ্র করেই কংগ্রেস এআই ভিডিও দিয়ে ব্যঙ্গ করেছে বলে অনেকে মনে করছেন।
ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী, ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না। ওরা আগেও তাকে চা-ওয়ালা বলে অপমান করেছে। মানুষের বিচার মানুষই করবে।’
এমএস/